Posts

Showing posts from November, 2021

পুনিতের সেই ১৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বিশাল

Image
শুধু অভিনেতা হিসেবেই নন, একজন সামাজিক উদ্যোক্তা হিসেবেও কর্নাটকে দারুণ জনপ্রিয় ছিলেন পুনিত রাজকুমার। কন্নড় সিনেমার এই পাওয়ারস্টারের মৃত্যুতে তাই শোকে মুহ্যমান কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। তাঁর চালু করা সামাজিক উদ্যোগগুলোর পাশে এসে দাঁড়ালেন দুই দক্ষিণি অভিনেতা। ৪৫টি স্কুল, ২৬টি অনাথ আশ্রম আর ১৬টি বৃদ্ধাশ্রম চালাতেন পুনিত রাজকুমার। এ ছাড়া পুনিতের কাঁধে ছিল ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার। যাদের পড়ালেখার খরচ দিতেন তিনি। পুনিতের মৃত্যুতে এই শিক্ষার্থীদের কী হবে, এমন চিন্তা ছিল অনেকেরই মনে। এবার এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পুনিতের বন্ধু ও সহকর্মী দক্ষিণি তারকা বিশাল ও আরিয়া। পুনিতের রেখে যাওয়া জনহিতকর কাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন তাঁরা। প্রতিশ্রুতি দিলেন তাঁর কাজগুলো এগিয়ে নেওয়ার। তামিল ছবি এনিমি’র মুক্তি–পূর্ববর্তী অনুষ্ঠানে হায়দরাবাদে উপস্থিত ছিলেন বিশাল ও আরিয়া। অনুষ্ঠান শুরুর পূর্বে পুনিতকে শ্রদ্ধা জানায় ছবির দল। সেখানে বিশাল তাঁর বক্তব্যে জানান, পুনিত যে ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার নিয়েছিলেন, তার দায়িত্ব নিচ্ছেন তাঁরা। আগামী বছর থেকে ওই শিক্ষার্থীদের পড়ালেখার খরচ তাঁরাই জোগাবেন। ব...