Posts

Showing posts from February, 2022

করোনায় মৃত্যু ৩১, শনাক্ত ১৩১৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৩১টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১, খুলনায় ১, সিলেটে ২ এবং রংপুরে ১ জন মারা গেছেন।